ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সাফকো স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ এপ্রিল ৩০ ১৯:০৪:৪৮
সাফকো স্পিনিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং লিমিটেড ৩১ মার্চ (জানুয়ারি’২৬-মার্চ’২৬) সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৮ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে ১ টাকা ৪৫ পয়সা লোকসান ছিল।

অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৬ টাকা ৭৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ২ টাকা ৩৯ পয়সা।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে