ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নাহিদকে নিয়ে যা বললেন হাসনাত

২০২৬ এপ্রিল ৩০ ১৭:৪৯:০৯
নাহিদকে নিয়ে যা বললেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে “বাংলাদেশের নেতা” বলে উল্লেখ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখপাত্র ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা—নাহিদ ইসলাম।”

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

এর কয়েক ঘণ্টা পর সংসদে নাহিদ ইসলামের দেওয়া একটি বক্তব্যের ভিডিও শেয়ার করে একই মন্তব্য পুনরায় উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। প্রায় ৩৩ মিনিটের ওই ভিডিও ইতোমধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রতিক্রিয়া পেয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে