ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর!

২০২৬ এপ্রিল ৩০ ১৭:৪৬:০৮
সরকারি চাকরিপ্রার্থীদের বড় সুখবর!

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদ পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের সদস্য মো. আনোয়ারুল ইসলামের প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনিক কার্যক্রম সচল রাখা, জনগণের ভোগান্তি কমানো এবং নাগরিক সেবা নিশ্চিত করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, শূন্য পদের সঠিক তথ্য সংগ্রহ এবং দ্রুত নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ এবং সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে