ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৩৩ জাল সনদধারীর তালিকা প্রকাশ

২০২৬ এপ্রিল ৩০ ১২:৪৫:৩৪
শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৩৩ জাল সনদধারীর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে মোট ৭৩৩ জন জাল সনদধারীর তালিকা পাঠিয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। তালিকায় থাকা ব্যক্তিদের বেতন-ভাতা ফেরত নেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানা গেছে।

ডিআইএ সূত্রে জানা যায়, প্রথম ধাপে স্কুল-কলেজ পর্যায়ে কর্মরত ৪৭১ জন জাল সনদধারীর তথ্য পাঠানো হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে। এর মধ্যে ১৯৪ জন শিক্ষক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জাল করে চাকরি নিয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া ২২৯ জনের কম্পিউটার সনদ এবং ৪৮ জনের বিপিএড, বিএড, গ্রন্থাগারসহ অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ জাল পাওয়া গেছে।

দ্বিতীয় ধাপে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো তালিকায় রয়েছে আরও ২৬২ জন শিক্ষক-কর্মচারী। এর মধ্যে ২৫১ জনের এনটিআরসিএ সনদ জাল এবং বাকি ১১ জনের বিপিএড, বিএড ও অন্যান্য শিক্ষাগত সনদ জাল বলে চিহ্নিত করা হয়েছে।

শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টরা জানান, ২০১২ সাল থেকে ডিআইএ জাল সনদ শনাক্তে কাজ করছে এবং সাম্প্রতিক বছরগুলোতে অভিযান আরও জোরদার করা হয়েছে। এর আগে ২০২৩ সালের শুরুতেও স্কুল-কলেজ পর্যায়ে ৬৭৮ জন এবং কারিগরি ও মাদ্রাসা খাতে প্রায় ২০০ জন জাল সনদধারীর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, যাদের বিরুদ্ধে তখন কিছু আইনি ব্যবস্থা নেওয়া হয়।

তবে অনেক শিক্ষক-কর্মচারী এসব সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করায় অনেক ক্ষেত্রে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া আটকে আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখন নতুন তালিকা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে শিক্ষা মন্ত্রণালয়।

বিপিএড ও অন্যান্য জাল সনদধারীরতালিকা দেখুন এখানে

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে