ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সাকিব আল হাসান বিশ্বকাপ না খেলা নিয়ে মন্তব্য

২০২৬ এপ্রিল ২৯ ১৯:১৪:৪৯
সাকিব আল হাসান বিশ্বকাপ না খেলা নিয়ে মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়া ছিল একটি বড় ভুল। তার মতে, এটি দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি এবং একটি “বড় ব্লান্ডার”।

সম্প্রতি ভারতে অবস্থানকালে এ বিষয়ে কথা বলেন সাকিব। তিনি জানান, বিশ্বকাপ খেলতে না পারা শুধু ক্রিকেটীয় নয়, দেশের ভাবমূর্তির জন্যও একটি বড় ধাক্কা।

সাকিব বলেন, “এটা অনেক বড় ক্ষতি। পুরো দেশ তাদের দলকে বিশ্বকাপে দেখতে ভালোবাসে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না—এটা একটি বড় মিস। এটা সেই সরকারের একটি বড় ভুল ছিল।”

উল্লেখ্য, সে সময় বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়নি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষ এবং অন্যান্য জটিল পরিস্থিতির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এই সিদ্ধান্ত ঘিরে তখন আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা হয়। ক্রিকেটীয় ও কূটনৈতিক প্রভাব নিয়েও প্রশ্ন ওঠে। সমর্থকদের পাশাপাশি ক্রিকেটাররাও বিষয়টি নিয়ে হতাশ ছিলেন বলে জানা যায়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে