ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

চাকরিজীবীদের জন্য সুখবর—একটানা ১০ দিনের লম্বা ছুটি

২০২৬ এপ্রিল ২৮ ১৫:৫০:৩৭
চাকরিজীবীদের জন্য সুখবর—একটানা ১০ দিনের লম্বা ছুটি

নিজস্ব প্রতিবেদক: মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা-কে কেন্দ্র করে এবার দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে চাকরিজীবীরা টানা ১০ দিন পর্যন্ত ছুটি উপভোগ করতে পারেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

হিজরি সনের শেষ মাস জিলহজের ১০ তারিখে পালিত এই উৎসব হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মরণে উদযাপিত হয়।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশ-এ ঈদ পালিত হয়। সেই হিসেবে দেশে ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকতে পারে।

তবে এই ছুটি আরও দীর্ঘ হতে পারে। ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এরপর কেউ যদি ২৪ ও ২৫ মে ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তাহলে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে