ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

২০২৬ এপ্রিল ২৮ ১৫:৪৬:৪৫
বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

নিজস্ব প্রতিবেদক: লালপুর উপজেলা-এ বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির শিক্ষার্থী এবং আল আমিন ও আসমা খাতুন দম্পতির একমাত্র সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক আল আমিন বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। বৈদ্যুতিক তারে আটকে চিৎকার শুরু করলে তাকে বাঁচাতে এগিয়ে আসে তার ছেলে আব্দুল্লাহ। বাবাকে স্পর্শ করতেই সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

এ সময় শিশুটির মা আসমা খাতুন দ্রুত মেইন সুইচ বন্ধ করে আল আমিনকে উদ্ধার করেন। এতে বাবা প্রাণে বেঁচে গেলেও সন্তানকে আর বাঁচানো যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এটিকে অত্যন্ত মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করেছেন।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে