ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

লোডশেডিং নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

২০২৬ এপ্রিল ২৭ ১৫:২৪:৪৫
লোডশেডিং নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহ থেকে উন্নতির আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ–চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর ফলে শিগগিরই লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে।

মন্ত্রী আরও জানান, আগামী ৫ বছরে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে, যা দেশের বিদ্যুৎ খাতে বড় পরিবর্তন আনবে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের আমদানি খরচ ২ বিলিয়ন ডলার বেড়ে গেছে। পাশাপাশি বিদ্যুৎ খাতে প্রায় ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রয়েছে, যা পরিশোধের প্রক্রিয়া চলছে।

আলোচনায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আগামী বাজেটে ব্যাটারি উৎপাদন ও আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে