ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

অফ-মার্কেটে বড় শেয়ার হস্তান্তরের ঘোষণা

২০২৬ এপ্রিল ২৬ ১২:১২:১১
অফ-মার্কেটে বড় শেয়ার হস্তান্তরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড তাদের বিদ্যমান পরিচালকদের কাছ থেকে ৩০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ২৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিচালকদের মালিকানাধীন মোট ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার (৩০,৭৮০,০০০) শেয়ার সমঝোতা মূল্যে অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে বিক্রি করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন পেতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করা হবে।

উক্ত শেয়ার বিক্রির লক্ষ্যে সম্ভাব্য ক্রেতা হিসেবে আকিজ রিসোর্সেস লিমিটেড, শেখ জসিম উদ্দিন এবং ফারিয়া হোসেনের সঙ্গে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হলে কোম্পানির ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার দায়িত্ব নতুন পরিচালনা পর্ষদের হাতে ন্যস্ত হবে।

উল্লেখ্য, আকিজ রিসোর্সেস লিমিটেড বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী, যার সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইস্পাত ও নির্মাণ খাতে শক্ত অবস্থান রয়েছে।

নতুন ব্যবস্থাপনার অধীনে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের উৎপাদন কার্যক্রম পূর্ণমাত্রায় পুনরায় চালু ও উন্নত করা সম্ভব হবে বলে আশা করছে কোম্পানির পর্ষদ। সাম্প্রতিক সময়ে দেখা দেওয়া কার্যক্রমগত সমস্যাগুলো কাটিয়ে উঠে এই পরিবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের জন্য ইতিবাচক মূল্য সৃষ্টি হবে বলেও তারা মনে করছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে