ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নারী আসনে জামায়াতের তালিকায় শহীদ শিশুর মা!

২০২৬ এপ্রিল ২০ ১৯:১৭:০৩
নারী আসনে জামায়াতের তালিকায় শহীদ শিশুর মা!

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র আগামীকাল (২১ এপ্রিল) জমা দেবে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী জোট। সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য ১৩ জন প্রার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। মনোনয়ন দাখিল শেষে ইসি কার্যালয় প্রাঙ্গণে জোটের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিংও অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত তালিকায় জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত বিভিন্ন দলের নারী নেত্রী ও সামাজিকভাবে পরিচিত কয়েকজন ব্যক্তির নাম রয়েছে।

তালিকায় রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা এবং বগুড়ার সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ।

এছাড়া খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার, এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন, সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমের নামও তালিকায় রয়েছে।

সবচেয়ে আলোচনায় এসেছে জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমের নাম। তার অন্তর্ভুক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে সহানুভূতি ও আলোচনার সৃষ্টি হয়েছে।

জোট নেতাদের মতে, এই মনোনয়ন প্রক্রিয়ায় রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি সামাজিক অবদান, ত্যাগ ও প্রতিনিধিত্বশীলতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।আগামীকাল মনোনয়ন জমা দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তালিকা নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে