ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

এসএসসি পরীক্ষা নিয়ে গুজব, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

২০২৬ এপ্রিল ১৭ ১৫:১৫:৫৭
এসএসসি পরীক্ষা নিয়ে গুজব, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এসএসসি পরীক্ষা সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, সম্প্রতি ‘নকল প্রতিরোধে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে না, পরীক্ষার হলে গিয়ে জানা যাবে কোন বিষয়ে পরীক্ষা’—এমন একটি ভিত্তিহীন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ গুজব।

শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক তথ্য বিবরণীতে শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত তাদের পক্ষ থেকে নেওয়া হয়নি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে