তিন ইস্যুতে ট্রাম্পের ওপর সৌদি আরবের ব্যাপক চাপ
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ইস্যুতে এতদিন কিছুটা কৌশলী অবস্থানে থাকলেও এখন নিজেদের দাবি আদায়ে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে শুরু করেছে রিয়াদ। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সৌদি আরব মূলত তিনটি বিশেষ লক্ষ্য অর্জনে মার্কিন প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এই লক্ষ্যগুলো হলো—ইরানের সঙ্গে সফল আলোচনা নিশ্চিত করা, শর্তহীনভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং লেবাননে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা।
সম্প্রতি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে লেবাননের সংঘাত বন্ধের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন আরব ও পশ্চিমা কর্মকর্তাদের মতে, এই আলোচনার রেশ ধরেই ট্রাম্প পরবর্তী সময়ে ১০ দিনের একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধবিরতি কতটুকু মেনে চলবেন এবং ট্রাম্প তার ওপর কতটা প্রভাব খাটাতে পারবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।
এদিকে লেবানন সরকারের পক্ষ থেকে ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার খবর অস্বীকার করা হলেও হিজবুল্লাহ বিষয়টির কঠোর সমালোচনা করেছে। পশ্চিমা সূত্রগুলো বলছে, মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, হরমুজ প্রণালি পুনরায় সচল করতে হলে লেবাননের যুদ্ধ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এই প্রণালিটি খুলে দেওয়াকে তিনি যুদ্ধ শেষ করার প্রথম ধাপ হিসেবে দেখছেন।
কূটনৈতিক এই তৎপরতা আরও জোরদার করতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করতে পারেন। জানা গেছে, সৌদি কর্মকর্তারা একটি বিস্তারিত আলোচনার প্রস্তাব নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দরকষাকষি করছেন। ট্রাম্প দাবি করেছেন যে নেতানিয়াহু সংঘাত কমাতে রাজি হয়েছেন, তবে একটি আনুষ্ঠানিক ও বিস্তৃত যুদ্ধবিরতি এখনও আলোচনার টেবিলেই রয়ে গেছে।
ইরানি কর্মকর্তাদের মতে, লেবাননে শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অর্থবহ আলোচনা সম্ভব নয়। এমন জটিল পরিস্থিতিতে পাকিস্তান এখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। তবে বিশ্লেষকরা বলছেন, রিয়াদের সমর্থন ছাড়া পাকিস্তানের পক্ষে এই প্রক্রিয়া সফল করা কঠিন। এরই মধ্যে আর্থিক সংকটে থাকা পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিজেদের প্রভাব আরও পোক্ত করেছে সৌদি আরব।
মিরাজ/
পাঠকের মতামত:
- তিন ইস্যুতে ট্রাম্পের ওপর সৌদি আরবের ব্যাপক চাপ
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
- দেড় মাসেই টাকার বড় ধাক্কা! ডলার আরও শক্তিশালী
- মা-বাবার ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
- ৫ ইউনিয়ন নিয়ে গড়ছে নতুন উপজেলা
- “চারপাশে কেউ সত্য বলছে না”—প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা
- ছুটির খবরে সুখবর! বাড়ল বাৎসরিক ছুটি
- ফোন ধরেন না, উল্টো ব্লক! আমিনুল-তামিম দ্বন্দ্বে চাঞ্চল্য
- নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
- কেন অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
- ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি
- বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার
- এপ্রিল মাসেও ডিএসই সূচকে শূন্য সংযোজন
- হজ ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের জন্য বড় ধাক্কা
- সরকারি প্ল্যাটফর্মেই বড় সাইবার হামলা
- বিএনপি নেতার মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর
- হজের নামে ৮ কোটি টাকার সফর!
- কুমিরের মুখে পড়া কুকুর নিয়ে যা জানালো তদন্ত
- এসএসসিতে বহিষ্কারের ৮ কারণ জানুন
- চৈত্র পেরিয়ে বৈশাখেই হাঁসফাঁস! গরম নিয়ে নতুন আপডেট
- ৫ কোটি ডলার কিনে বাজারে নতুন বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক
- স্বাধীনতা পুরস্কার পেলেন ২০ জন—চমকপ্রদ তালিকা প্রকাশ
- শেয়ারবাজার উন্নয়নে বিএসইসিতে উচ্চপর্যায়ের আলোচনা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’
- কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে
- ‘আমার ডাকে ৮০ শতাংশ মানুষ রাস্তায় নামবে’
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন মোড়, জানালো পাকিস্তান
- তিন ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- কমলো তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার
- ১৬ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- যুদ্ধ প্রভাবের ছায়ায় বাজার, সূচকে মিশ্র প্রবণতা
- ১৬ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচা নয়, আসল ভয় অন্য কিছু! জানুন টিটেনাসের কারণ
- স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
- সংসদে সরকারি চাকরি নিয়ে বড় আপডেট
- অগ্রণী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে একাধিক অসঙ্গতি
- মার্জিন অ্যাকাউন্টধারীদের তথ্য তলব, ফান্ড লিকুইডেশন প্রক্রিয়া শুরু
- প্রায় ৬ কোটি শেয়ার হস্তান্তরের ঘোষণা
- লঞ্চে ৮ মাসের শিশুকে ফেলে উধাও ‘বাবা’! এরপর যা হলো
- মাস্টার্স করতে চান ফ্রি? নেদারল্যান্ডসে স্কলারশিপ ঘোষণা
- জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন রুমিন ফারহানা
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- চুল কাটার নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে নোটিশ জারি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- মিউচ্যুয়াল ফান্ডে স্বচ্ছতা ফেরাতে বিএসইসির নতুন উদ্যোগ
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- তিন ইস্যুতে ট্রাম্পের ওপর সৌদি আরবের ব্যাপক চাপ
- ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি













