ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ছুটির খবরে সুখবর! বাড়ল বাৎসরিক ছুটি

২০২৬ এপ্রিল ১৭ ১১:০১:১০
ছুটির খবরে সুখবর! বাড়ল বাৎসরিক ছুটি

নিজস্ব প্রতিবেদক: সরকার ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে দিনটিকে ‘ক-শ্রেণি’ভুক্ত করে সরকারি ছুটি পুনর্বহাল করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে রাত ৮টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরকে পূর্বের ন্যায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনরায় ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, গত ১৬ বছর ধরে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। এখন থেকে এটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং দিনটিতে সরকারি ছুটিও বহাল থাকবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে