ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে ফের ইসরায়েলি হামলা

২০২৬ এপ্রিল ০৮ ২২:৫৪:৪৩
যুদ্ধবিরতির মধ্যেই ইরানে ফের ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ঘোষিত সাময়িক বিরতির মধ্যেও ইরানকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

বুধবার (৮ মার্চ) ভোরে ইরানের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২।

ইসরায়েলি সূত্রের দাবি, যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখে। এ অবস্থায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। একই সঙ্গে ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার জন্য একটি ‘কাজযোগ্য ভিত্তি’ হিসেবে উল্লেখ করেন তিনি।

পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের মধ্যস্থতায় আগামী শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, যা দুই সপ্তাহ ধরে চলবে বলে জানা গেছে।

তবে আলোচনার আগেই ইসরায়েলের নতুন এই হামলা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে