ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Sharenews24

২৩ বছরের পথচলার ইতি, অবসরে গেলেন বিএসইসির নির্বাহী পরিচালক

২০২৬ এপ্রিল ০৮ ১৮:৪৯:৫৯
২৩ বছরের পথচলার ইতি, অবসরে গেলেন বিএসইসির নির্বাহী পরিচালক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) নির্বাহী পরিচালক এম. হাছান মাহমুদ অবসর গ্রহণপূর্বক অবসর-উত্তর ছুটিতে গেছেন। এ উপলক্ষে মঙ্গলবার কমিশনের মাল্টিপারপাস হলে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৮ এপ্রিল) কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনার মু. মোহসিন চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন কমিশনার মো. আলী আকবর, নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম এবং বিদায়ী কর্মকর্তা এম. হাছান মাহমুদ নিজেও।

বিদায় অনুষ্ঠানে কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া অবসর গ্রহণ উপলক্ষে কমিশনের ১০০৭তম সভায় বিএসইসি পরিবারের পক্ষ থেকে এম. হাছান মাহমুদকে অভিনন্দন জানানো হয়।

উল্লেখ্য, এম. হাছান মাহমুদ ২০০১ সালের ১৭ সেপ্টেম্বর উপপরিচালক হিসেবে কমিশনে যোগদান করেন। পরবর্তীতে ২০০৬ সালে পরিচালক এবং ২০১১ সালে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি করপোরেট ফিন্যান্স, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, এনফোর্সমেন্ট, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স এবং রেজিস্ট্রেশন অ্যান্ড লাইসেন্সিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে