ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

শেয়ার দর-ভলিউম বৃদ্ধি নিয়ে প্রশ্ন, নীরব কোম্পানি

২০২৬ এপ্রিল ০২ ১২:২৪:৫৯
শেয়ার দর-ভলিউম বৃদ্ধি নিয়ে প্রশ্ন, নীরব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামীদ ফ্যাব্রিকস পিএলসি (HFL)-এর শেয়ারের দর ও লেনদেনের পরিমাণ। এর প্রেক্ষিতে কোম্পানিটিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠালেও এখনো কোনো জবাব দেয়নি কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ মার্চ ২০২৬ তারিখে হামীদ ফ্যাব্রিকসের কাছে এ বিষয়ে একটি ব্যাখ্যাপত্র পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যেও কোম্পানিটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাধারণত কোনো কোম্পানির শেয়ারের দর বা লেনদেনে অস্বাভাবিক পরিবর্তন হলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ডিএসই সংশ্লিষ্ট কোম্পানির কাছে কারণ জানতে চায়। কিন্তু এ ক্ষেত্রে এখনো পর্যন্ত কোম্পানির নীরবতা বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এ ধরনের পরিস্থিতিতে দ্রুত ও স্বচ্ছ ব্যাখ্যা প্রদান বাজারে আস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে, গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৭ টাকা ৪০ পয়সা, যা গতকাল ০১ এপ্রিল দাঁড়িয়েছে ১২ টাকা ৬০ পয়সায়। মাত্র ১২ কর্মদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ২০ পয়সা বা ৭০.২৭ শতাংশ বেড়েছে, যা বলে মনে করছে ডিএসই। যে কারণে কোম্পানিটিকে দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায়।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে