ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Sharenews24

বিতর্কের মাঝেই সিমরিন লুবাবার স্বামীর প্রথম প্রকাশ্য ছবি

২০২৬ এপ্রিল ০২ ০৮:৫৮:০৪
বিতর্কের মাঝেই সিমরিন লুবাবার স্বামীর প্রথম প্রকাশ্য ছবি

নিজস্ব প্রতিবেদক : আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী-মডেল সিমরিন লুবাবার বাগদান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। সম্প্রতি লুবাবা তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে বর-কনের মুখ দেখা যায়নি। এতে নেটিজেনদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায়।

পরবর্তীতে জানা যায়, লুবাবার বাগদান সম্পন্ন হয়েছে কুয়েতে বসবাসকারী প্রবাসী আলেম মাহমুদ বিন মুনির এর সঙ্গে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মুনির। দুই পরিবারের সিদ্ধান্তে ঘরোয়া পরিবেশে বাগদান সম্পন্ন হয়েছে এবং আইন মেনে নির্ধারিত সময়ে বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

মুনির কুয়েত ও সৌদি আরবে সুগন্ধি ব্যবসা পরিচালনা করছেন। পবিত্র কুরআন হিফজের পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন এবং ঢাকা ও নরসিংদীর বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি জানান, লুবাবার সঙ্গে সম্পর্কের শুরু ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরে বিস্তারিত জানাবেন।

লুবাবা ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পান, পরে নিয়মিত অভিনয় ও মডেলিং করেন। গত বছরের শেষ দিকে হঠাৎ তিনি বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন এবং ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে