ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

সংসদে ওয়াকআউট করে বার্তা দিল বিরোধী দল

২০২৬ এপ্রিল ০১ ১৮:০৮:১৯
সংসদে ওয়াকআউট করে বার্তা দিল বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সংসদ থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দল।

বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

জানা গেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সংসদে দীর্ঘ সময় আলোচনা হলেও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় সদস্যরা ওয়াকআউট করেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করেও অধিবেশন কক্ষ ত্যাগ করেছিলেন বিরোধী দলীয় সদস্যরা।

এরপর এদিনই প্রথমবার কোনো নির্দিষ্ট ইস্যুতে আনুষ্ঠানিকভাবে ওয়াকআউট করলেন বিরোধী দলের সংসদ সদস্যরা, যা সংসদে চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে