ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

২০২৬ এপ্রিল ০১ ১৮:০০:৪৭
৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : দেশের আরও চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো রাজবাড়ী, ঠাকুরগাঁও, পাবনা এবং রংপুর।

বুধবার (১ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (উপসচিব) আফরোজা পারভীন-কে রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক-কে ঠাকুরগাঁও, আমিনুল ইসলাম-কে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিন-কে রংপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এসব জেলার বর্তমান জেলা প্রশাসকদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন পাবনার শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ীর সুলতানা আক্তার।

উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ সরকার দেশের আরও ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে