ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

ক্ষতির অভিযোগে সরব তারেক রহমান

২০২৬ এপ্রিল ০১ ১৭:৫০:২৫
ক্ষতির অভিযোগে সরব তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : ভুয়া অর্ডারের কারণে নিজের পরিচালিত আম ব্যবসায় ক্ষতির অভিযোগ করেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তিনি এই হয়রানির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কিছু কর্মীকে দায়ী করেছেন।

বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগে তিনি তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তবে সরকারি চাকরিতে একাধিকবার চেষ্টা করেও সফল না হওয়ায় জীবিকার প্রয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এফ-কমার্স প্ল্যাটফর্মে আমের ব্যবসা শুরু করেন।

তিনি বলেন, শুরুতে ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে কোনো অগ্রিম ছাড়াই অর্ডার নিতেন। এতে অর্ডারের সংখ্যা বাড়লেও প্রায় ১০ শতাংশ অর্ডার ভুয়া হতো। অনেক গ্রাহক পণ্য গ্রহণ করতেন না কিংবা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো।

পরবর্তীতে তিনি ৫০০ টাকা অগ্রিম নেওয়ার নিয়ম চালু করেন। এতে অর্ডারের সংখ্যা কিছুটা কমে গেলেও ভুয়া অর্ডারের কারণে ক্ষতির পরিমাণ কমে আসে।

তারেক রহমান দাবি করেন, রাজনৈতিক বিরোধের কারণে জামায়াতের কিছু কর্মী ইচ্ছাকৃতভাবে ভুয়া অর্ডার দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করেছে।

একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি জানান, এক গ্রাহক প্রথমে গোপালভোগ আম অর্ডার করে আকার নিয়ে অভিযোগ করেন। পরে একই ব্যক্তি দুই মণ আম অর্ডার দেন। অগ্রিম না নিয়েই তিনি পণ্য সরবরাহ করলেও, শেষ পর্যন্ত ওই গ্রাহক পণ্য গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় থানায় অভিযোগ জানানো হলে পুলিশ উভয় পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করে। পরে সমঝোতার মাধ্যমে কিছু আম রেখে বাকি অংশের মূল্য পরিশোধ করা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে এফ-কমার্স ব্যবসায় ভুয়া অর্ডারের ঝুঁকি এবং তা মোকাবিলার উপায় নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে