ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬
Sharenews24

সূচক উত্থানের নেতৃত্বে ১০ কোম্পানি

২০২৬ এপ্রিল ০১ ১৫:৪৬:৪২
সূচক উত্থানের নেতৃত্বে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: টানা পতন কাটিয়ে আজ (০১ এপ্রিল’২৬) সূচকের উত্থানের লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক প্রায় ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ২৭৩ পয়েন্টে। সূচকের এই উত্থানের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ১০টি হলো— ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম এবং ব্যাংক এশিয়া। এই ১০ কোম্পানি আজ ডিএসইর সূচকে প্রায় ৪৩ পয়েন্ট যোগ করেছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটি প্রায় ১৯ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪ টাকা ৬০ পয়সা বা ৬.৮৭ শতাংশ বেড়ে ৭১ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর ৬৭ টাকা ৪০ পয়সা থেকে ৭২ টাকায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ১১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। আজ ডিএসইতে ব্যাংকটি প্রায় ৮ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৩.০৯ শতাংশ বেড়ে ৪০ টাকায় দাঁড়িয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর ৩৯ টাকা থেকে ৪০ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৩১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে সিটি ব্যাংক। আজ ডিএসইতে কোম্পানিটি প্রায় ৬ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৫.০৫ শতাংশ বেড়ে ৩১ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। আর কোম্পানিটির শেয়ার দর ৩৯ টাকা ৯০ পয়সা থেকে ৩১ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির ১৭ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

অন্য সাত কোম্পানির মধ্যে- স্কয়ার ফার্মা প্রায় ৬ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংক প্রায় ৩ পয়েন্ট, পূবালী ব্যাংক প্রায় ৩ পয়েন্ট, প্রিমিয়ার ব্যাংক প্রায় ৩ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা প্রায় ২ পয়েন্ট, লাফার্জহোলসিম প্রায় ২ পয়েন্ট এবং ব্যাংক এশিয়া প্রায় ১ পয়েন্ট যোগ করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে