ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

জুতা বদল কাণ্ডে ভাইরাল এমপি হানজালা

২০২৬ মার্চ ৩১ ১০:২২:৪০
জুতা বদল কাণ্ডে ভাইরাল এমপি হানজালা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে নামাজ আদায় করতে গিয়ে জুতা বদলের এক মজার ঘটনার কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

সোমবার (৩০ মার্চ) রাত প্রায় ৯টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সংসদ ভবনে নামাজ শেষে বের হয়ে দেখেন তার জুতাটি নেই। বদলে সেখানে অন্য একটি জুতা রাখা রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ ভুলবশত তার জুতা নিয়ে গেছেন এবং তার জুতাটি অন্য কারও পায়ে চলে গেছে।

পোস্টে বিষয়টি তিনি বেশ হাস্যরসের সঙ্গে তুলে ধরেন। তিনি লেখেন, এমন ঘটনাগুলো জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তের অংশ।

একই সঙ্গে তিনি সেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যিনি ভুল করে জুতাটি নিয়ে গেছেন। পাশাপাশি অনুরোধ জানান, যদি কেউ তার জুতা নিয়ে থাকেন এবং পোস্টটি দেখে থাকেন, তাহলে জুতাটি ফিরিয়ে দিলে তিনি খুশি হবেন।

তিনি আরও জানান, বর্তমানে যে জুতাটি তার কাছে রয়েছে, সেটি যথাযথভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে