ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের নতুন মোড়

২০২৬ মার্চ ৩১ ১০:১৬:২৫
যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিক প্রস্তাবসহ আলোচনার অনুরোধ ইরানের কাছে পৌঁছেছে। পাকিস্তানসহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে এই বার্তা পেয়েছে তেহরান।

তবে তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান এখন পর্যন্ত কোনো সরাসরি আলোচনায় বসেনি।

যুদ্ধবিরতি প্রসঙ্গে ইরান তার আগের অবস্থানেই অটল রয়েছে বলে জানান বাঘাই। তিনি বলেন,“আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ও আক্রমণ চলমান থাকায়, আমাদের সব প্রচেষ্টা এখন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নিবেদিত।”

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে এবং তা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে এই দাবিকে নাকচ করে দিয়েছে ইরান, তারা জানিয়েছে—এ ধরনের কোনো আলোচনায় তারা অংশ নেয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে