ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম  

২০২৬ মার্চ ৩০ ১২:৩১:১৩
ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম  

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সোমবার স্থানীয় সময় সকালে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা নাহিদ ইসলামকে স্বাগত জানান।

নাহিদ ইসলাম সস্ত্রীক ওমরাহ পালন করবেন এবং পরিপূর্ণ ইবাদতের পরে আগামী ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ত্যাগের পূর্বে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে