ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

মানুষ মারা গেলে তার নামে খতম দেওয়া নিয়ে যা বললেন শায়খ

২০২৬ মার্চ ৩০ ১০:৫৭:০১
মানুষ মারা গেলে তার নামে খতম দেওয়া নিয়ে যা বললেন শায়খ

নিজস্ব প্রতিবেদক : মানুষ মারা গেলে তার নামে কুরআন খতম দেওয়া বা হুজুর ভাড়া করে দোয়া পড়ানোর বিষয়ে অনেকের মনে প্রশ্ন থাকে—এগুলো কি জায়েজ, নাকি গুনাহ?

সম্প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ এই বিষয়ে একটি অনুসারীর প্রশ্নের জবাব দিয়েছেন। অনুসারী জানতে চেয়েছিলেন, “মানুষ মারা গেলে তার নামে খতম দেওয়া যাবে কি?”

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, মৃত ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মাগফিরাতের উদ্দেশ্যে আন্তরিক দোয়া করা। হুজুর ভাড়া করে দোয়া পড়ানো বা কুরআন খতম পড়ানো—এগুলো সারা বিশ্বের ওলামায়ে কেরামের ঐকমত্য অনুযায়ী নাজায়েজ এবং গুনাহ, অর্থাৎ কোনো অবস্থাতেই জায়েজ নয়।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের উচিত নিজেদের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য বেশি দোয়া করা এবং সদকা দেওয়া, যা আল্লাহর কাছে গৃহীত হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে