ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬
Sharenews24

সংসদে আসছে না গণভোট বিল—কারণ জানালেন মন্ত্রী

২০২৬ মার্চ ৩০ ০৯:০৫:২৪
সংসদে আসছে না গণভোট বিল—কারণ জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গণভোট আয়োজনের জন্য জারি করা অধ্যাদেশটি আর বিল আকারে সংসদে পাস করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

রবিবার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, যে উদ্দেশ্যে অধ্যাদেশটি জারি করা হয়েছিল—সেই গণভোট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে ভবিষ্যতে এ অধ্যাদেশের অধীনে আর কোনো গণভোট হওয়ার সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, এটি কোনো স্থায়ী আইন নয়; বরং একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য প্রণীত হয়েছিল, যা এখন শেষ হয়েছে। তাই এটিকে আইন হিসেবে পাস করার প্রয়োজন নেই।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়।

বিশেষ কমিটির বৈঠকে মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। এর মধ্যে কিছু বর্তমান অবস্থায় পাস করা হবে, আর কিছু সংশোধন করে বিল হিসেবে সংসদে আনা হবে।

তবে সময় স্বল্পতার কারণে আগামী ১০ তারিখের মধ্যে সবগুলো বিল আনা সম্ভব হবে না। যেসব অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে বিল আকারে আনা যাবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

প্রয়োজন হলে ভবিষ্যতে এসব অধ্যাদেশ পুনরায় বিল হিসেবে সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে