ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

২০২৬ মার্চ ১১ ১১:১৪:২১
ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের ডিএফআইএম মঙ্গলবার (১০ মার্চ) এ নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারা অনুযায়ী দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

চলতি বছর রমজান ৩০ দিনব্যাপী চলবে এবং সরকার ঈদুল ফিতরের সাধারণ ছুটি ২১ মার্চ নির্ধারণ করেছে। এছাড়া ঈদের আগে ও পরে ১৯, ২০, ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

শবে কদরের সরকারি ছুটি ১৭ মার্চ, এবং নতুনভাবে যুক্ত হওয়া ১৮ মার্চ একদিনের ছুটি মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ছুটির কারণে আর্থিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তাই গ্রাহকদের প্রয়োজনীয় লেনদেন আগে সম্পন্ন করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে