ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

ইরানকে কড়া বার্তা দিলেন এরদোগান 

২০২৬ মার্চ ১০ ১৫:৩১:১৭
ইরানকে কড়া বার্তা দিলেন এরদোগান 

নিজস্ব প্রতিবেদক : তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হলেও ইরান এখনো ‘ভুল পদক্ষেপ’ নিয়ে যাচ্ছে। তবে তুরস্কের প্রধান লক্ষ্য হলো চলমান এই সংঘাতে নিজেদের জড়ানো থেকে দূরে রাখা।

সোমবার (৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ইরানকে ঘিরে চলমান পরিস্থিতি তুরস্ক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে তাদের উদ্বেগ সরাসরি তেহরানের কাছে জানানো হয়েছে।

তিনি বলেন, “ইরানকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু সেই সতর্কবার্তার পরও তারা ভুল পদক্ষেপ নিতে থাকছে।”

এরদোগান আরও জোর দিয়ে বলেন, তুরস্কের প্রধান লক্ষ্য হলো দেশটিকে এই সংঘাত থেকে দূরে রাখা এবং একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নেওয়া।

তিনি বলেন, “অন্য যুদ্ধগুলোর মতোই তুরস্ক সবসময় ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং সংলাপের মাধ্যমে সংঘাতের সমাধানকে সমর্থন করে।”

এ সময় তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতার বিষয়েও কথা বলেন এরদোগান। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো হুমকি এলে তা মোকাবিলার সক্ষমতা তুরস্কের রয়েছে।

তার ভাষায়, “তুরস্ক প্রজাতন্ত্র সব ক্ষেত্রেই শক্তিশালী ও সক্ষম। আমাদের অস্তিত্বের বিরুদ্ধে বাড়িয়ে দেওয়া যে কোনো অপবিত্র হাত আমরা প্রতিহত করতে পারি।”

এরদোগানের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন তুরস্ক সম্প্রতি ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। গত পাঁচ দিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় এমন ঘটনা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে