ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলের লিভার ছিন্নভিন্ন 

২০২৬ মার্চ ১০ ১৪:৪৭:৪৫
ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলের লিভার ছিন্নভিন্ন 

নিজস্ব প্রতিবেদক : লেবাননের সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে সংঘর্ষের সময় ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হঠাৎ হামলা চালানো হয়। শুক্রবার (৬ মার্চ) সংঘটিত এই হামলায় অন্তত আটজন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

আহতদের মধ্যে রয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচের ছেলে, বেনিয়া হেবরন। হামলায় তার লিভার বা যকৃৎ গুরুতর আহত হয়েছে, তবে তিনি বর্তমানে বেঁচে আছেন।

স্মতরিচ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বিস্ফোরণের ধাতব অংশ বা শার্পনেল পিঠ ও পেটে ঢুকে বেনিয়ার লিভারের বড় রক্তনালীতে আটকে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, ঈশ্বরের কৃপায় আরও ভয়াবহ পরিস্থিতি এড়ানো গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে