ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬
Sharenews24

হঠাৎ ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার

২০২৬ মার্চ ০৮ ১৯:১০:৫৯
হঠাৎ ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : পাঁচটি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহার করা এসব কূটনীতিককে অন্তর্বর্তী সরকার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল।

রোববার (৮ মার্চ) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে।প্রত্যাহার করা এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দ্রুত ঢাকায় ফিরে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে