ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের  মামলার

২০২৬ মার্চ ০৮ ১১:১৬:২৫
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের  মামলার

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মির্জা আব্বাস-কে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন এবং মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী-এর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত-এর আদালতে এ আবেদন করা হয়।

মামলার আবেদনটি করেন রমনা থানা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-এর সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির জানান, মির্জা আব্বাসকে উদ্দেশ্যে করা বক্তব্যের মাধ্যমে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

তিনি আরও জানান, আদালত বিষয়টি শুনানি করে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত দেবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে