ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Sharenews24

ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা, সময়সীমা জানাল যুক্তরাষ্ট্র

২০২৬ মার্চ ০৫ ১২:১০:০৪
ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা, সময়সীমা জানাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে এবং তা সর্বোচ্চ প্রায় আট সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হেগসেথ বলেন, যুদ্ধ কতদিন চলবে তা নির্দিষ্ট করে বলা কঠিন। তার ভাষায়, “এই যুদ্ধ তিন সপ্তাহও চলতে পারে, চার সপ্তাহও হতে পারে, আবার ছয় বা আট সপ্তাহ পর্যন্তও স্থায়ী হতে পারে।”

তিনি আরও বলেন, ইরানকে পরাজিত করার মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কৌশলগত পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, এখন শত্রুপক্ষ ভারসাম্যহীন অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে