ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

এক মাসে ৩৫% উত্থান, ডিএসইর জবাব দেয়নি তালিকাভুক্ত কোম্পানি

২০২৬ মার্চ ০৪ ২০:৫৮:০৩
এক মাসে ৩৫% উত্থান, ডিএসইর জবাব দেয়নি তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড–এর শেয়ারদর ও লেনদেনে সাম্প্রতিক অস্বাভাবিক উত্থান নজরে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের। বিষয়টি স্পষ্ট করতে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হলেও এখনো পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

বুধবার (৪ মার্চ) ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, কয়েকদিন ধরেই কোম্পানিটির শেয়ারদরে অস্বাভাবিক গতিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এ অবস্থায় গত ২ মার্চ ডিএসই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কারণ জানতে চেয়ে কোম্পানির কাছে চিঠি পাঠায়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

লেনদেন পর্যালোচনায় দেখা যায়, গত ৫ ফেব্রুয়ারি নর্দার্ণ জুটের শেয়ারদর ছিল ৮৫ টাকা ৭০ পয়সা। এক মাসের ব্যবধানে ৪ মার্চ লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৪৬ টাকা ১০ পয়সা বা প্রায় ৩৫ শতাংশ।

স্বল্প সময়ে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক হিসেবে দেখছে ডিএসই। সংশ্লিষ্টদের ধারণা, কোনো মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই এ ধরনের দরবৃদ্ধি বাজারে জল্পনা তৈরি করতে পারে। ফলে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে