ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ 

২০২৬ মার্চ ০৪ ১৮:৩৬:০৯
২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) কমিশনের ওয়েবসাইটে পূর্বে ঘোষিত আসনগুলোর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়।

ইসি সচিবালয়ের তথ্যমতে, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। তবে আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের নির্বাচন ও ফলাফল স্থগিত রয়েছে। ফলে বর্তমানে ২৯৭টি আসনের বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়েছে।

এর আগে আইনি জটিলতার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়। সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

অন্যদিকে শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট বাতিল করা হয়। ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বগুড়া-৬ আসনেও ৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে