ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

ইস্টার্ন ইন্স্যুরেন্সের দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

২০২৬ মার্চ ০৪ ১৬:০২:৪৭
ইস্টার্ন ইন্স্যুরেন্সের দুই কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড–এর সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মাহমুদ হাসান এবং প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জান্নাতুন নেসা জাকিয়ার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

বুধবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুই আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল উভয় কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, মাহমুদ হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। পাশাপাশি দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার মামলাটিও তদন্তাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তার বিদেশ গমন বন্ধ রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

একই ধরনের অভিযোগ রয়েছে জান্নাতুন নেসা জাকিয়ার বিরুদ্ধেও। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এবং সম্পদ বিবরণী দাখিল না করার মামলাও তদন্ত পর্যায়ে রয়েছে। দুদক আশঙ্কা প্রকাশ করে যে, তদন্ত প্রক্রিয়া ব্যাহত করতে তিনি দেশত্যাগ করতে পারেন। তাই তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

উভয় পক্ষের আবেদন পর্যালোচনা করে আদালত মাহমুদ হাসান ও জান্নাতুন নেসা জাকিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে