জ্বালানি সংকটে বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি বিমান হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলেছে। কয়েক সপ্তাহ শান্ত থাকার পর বিশ্ব অর্থনীতি যখন স্বস্তির নিশ্বাস ফেলছিল, ঠিক তখনই এই সংঘাতের বিস্তার নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এবারের সংঘাত দ্রুত থামার কোনো নিশ্চয়তা নেই, বরং এটি দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে। বিশেষ করে ইরান যদি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে কাতার বা সৌদি আরবের মতো প্রধান জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর তেল-গ্যাস স্থাপনায় আঘাত হানে, তবে বিশ্ববাজারে এর ভয়াবহ প্রভাব পড়বে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হলে সরাসরি এর প্রভাব পড়বে বৈশ্বিক মূল্যস্ফীতিতে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বাড়াতে বাধ্য হবে, যা সাধারণ মানুষের গাড়ি বা বাড়ির ঋণের খরচ বাড়িয়ে দেবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেনেথ এস রোগফ সতর্ক করে বলেছেন, অনেকেই এই সংঘাতকে স্বল্পমেয়াদি ভাবলেও ইতিহাস বলে ভিন্ন কথা। তিনি প্রথম বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে জানান, বর্তমানে বিশ্ব এক গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বের মোট জ্বালানি তেলের ৩০ শতাংশ এবং গ্যাসের ১৭ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যার বড় অংশই পরিবাহিত হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে।
হরমুজ প্রণালি যদি কয়েক সপ্তাহের জন্য বন্ধ হয়ে যায় বা কোনো শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়, তবে শুধু তেলের দাম নয়, পেট্রোকেমিক্যাল পণ্যের দামও লাফিয়ে বাড়বে। এর ফলে সারের দাম বেড়ে খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে, যা দক্ষিণ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর খাদ্যনিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। যদিও যুক্তরাষ্ট্র ও অন্যান্য কিছু দেশ উৎপাদন বাড়িয়ে বাজার স্থিতিশীল রাখার আশ্বাস দিচ্ছে, তবুও বিশ্ব অর্থনীতি এখনো জীবাশ্ম জ্বালানির ওপর এতটাই নির্ভরশীল যে, সরবরাহ সামান্য বিঘ্নিত হলেই বড় ধরনের ধস নামতে পারে।
এই সংঘাতের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ইউরোপ এবং পূর্ব এশিয়ার দেশগুলো। চীন, জাপান, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশগুলো আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল হওয়ায় তাদের রপ্তানি খাত চাপের মুখে পড়বে। বিশেষ করে চীন, যারা রিয়েল এস্টেট খাতের মন্দা সামলাচ্ছে, তাদের জন্য ইরানি তেলের সরবরাহ বন্ধ হওয়া হবে মড়ার উপর খাঁড়ার ঘা। ভারতের অর্থনীতিও দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। ইতোমধ্যেই তেলের দাম এক দিনে ১০ শতাংশ বৃদ্ধি পাওয়ার ঘটনা বাজারের অস্থিরতাকে স্পষ্ট করে তুলেছে।
সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা ও উচ্চ শুল্কের চাপে থাকা দেশগুলো আর ঘুরে দাঁড়াতে পারবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। অন্যথায়, মধ্যপ্রাচ্যের এই আগুনের আঁচ বিশ্ব অর্থনীতিকে এক গভীর ও দীর্ঘস্থায়ী মন্দার দিকে ঠেলে দিতে পারে।
মিজান/
পাঠকের মতামত:
- বৈশ্বিক মন্থর চাহিদার মাঝেও ইইউতে বাংলাদেশের অগ্রযাত্রা
- খামেনির দাফনের স্থান নির্ধারণ
- দুই ব্রোকারেজ হাউসে অনুমোদিত প্রতিনিধির পরিবর্তন
- জ্বালানি সংকটে বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতার শঙ্কা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ সীমায় ২০ কোম্পানির শেয়ার
- আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩
- ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল
- ০৪ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৪ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৪ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক কমলেও দর বৃদ্ধিতে বাজারের স্থিতিশীলতা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মার্জিন লোনধারীদের বিস্তারিত বিবরণী চেয়ে নোটিশ জারি
- শেয়ারবাজারে শঙ্কার ঘণ্টা: দুই কোম্পানির অডিটে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ছাত্রলীগে সক্রিয় থাকার কারণে ছেলে ত্যাজ্য করলেন বাবা
- রাতে ঘর থেকে ভেসে আসে আওয়াজ, দিনে মিলল মরদেহ
- অবরুদ্ধ করা হলো এনসিপির এমপিকে, জানা গেল কারণ
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- ইরানের হামলা নিয়ে নতুন বার্তা দিল সৌদি আরবের মন্ত্রিসভা
- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নিয়ম—আজ থেকেই কার্যকর
- টানা ৬ দফা বাড়ানোর পর অবশেষে দেশে স্বর্ণের দামে বড় পতন
- হঠাৎ চার দেশের ভিসায় ‘ইমার্জেন্সি ব্রেক’
- ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা
- ঢাকায় মেয়র প্রার্থী হওয়ার আগেই বিপাকে আসিফ মাহমুদ
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- ২৫ কোটি টাকার নতুন বে-মেয়াদি ফান্ড অনুমোদন
- ঢাকার যে এলাকা থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- শিশু হত্যাকাণ্ডে ধরা পড়ল মূল আসামি – ঘটনা আরও ভয়ংকর
- গভীর ঘুমে আচ্ছন্ন, দরজা ভেঙে জাগিয়ে তুললো ফায়ার সার্ভিস
- ‘সাহারায় জীবিত’—খামেনিকে ঘিরে দাবির আসল রহস্য
- জঙ্গলে শ্বাসনালী কাটা সেই শিশুটির সঙ্গে যা হয়েছিল
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- অর্থনৈতিক চাপে শিল্পখাত, সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের নতুন পদক্ষেপ
- যেভাবে ঈদের ছুটি মিলবে ১০ দিন
- পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার
- ডিভিডেন্ড জটিলতায় সিলকো ফার্মার শেয়ারে নতুন বিধিনিষেধ
- ডিএসই ট্রেকধারী প্রতিষ্ঠানে প্রতিনিধিত্বে রদবদল
- বাজার লাল, তবুও ১৭ প্রতিষ্ঠানে বিক্রেতা উধাও
- ভূরাজনৈতিক উত্তেজনায় বড় ধস, ১৪ দিনের সর্বনিম্নে ডিএসই সূচক
- ছুটি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ০৩ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৩ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংকিং খাতে বড় পরিবর্তন: খেলাপি ঋণে তীব্র হ্রাস
- ন্যাশনাল ব্যাংক: সরে দাঁড়ালেন মিন্টু, দায়িত্বে নিলেন মেহজাবিন
- শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে বড় আপডেট
- দুর্নীতির দায়ে বিএসইসি পরিচালকের বাধ্যতামূলক অবসর
- বিএটি’র ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ, ‘জেড’ শ্রেণিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলায় চাকরি হারালেন ইমাম
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি
- মাত্র ১৮ মাসে বাংলাদেশের অর্থনীতিতে ইতিহাসের পুনরাবৃত্তি
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- গভর্নর পরিবর্তন নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো
- টানা ৮ বছর লোকসান, তবুও শেয়ারদরে অবিশ্বাস্য লাফ!
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বৈশ্বিক মন্থর চাহিদার মাঝেও ইইউতে বাংলাদেশের অগ্রযাত্রা
- দুই ব্রোকারেজ হাউসে অনুমোদিত প্রতিনিধির পরিবর্তন
- জ্বালানি সংকটে বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতার শঙ্কা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ সীমায় ২০ কোম্পানির শেয়ার
- ০৪ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন










