ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

২০২৬ মার্চ ০৪ ১৩:১৮:১৮
শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দাম অস্বাভাবিক হারে বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মনিটরিংয়ে উঠে এসেছে। ফলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত বলে প্রতিষ্ঠানটি সতর্কবার্তা জারি করেছে।

ডিএসই জানিয়েছে, কোম্পানীর দর বৃদ্ধির কারণ জানতে গত ০২ মার্চ ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটির কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় ।

ডিএসইর চিঠির উত্তরে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৯১ টাকা ৫০ পয়সা। আর গত ০২ মার্চ বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ টাকা ২০ পয়সায়। ৭ কর্মদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৭ টাকা ৭০ পয়সা বা ৪৩.৬৪ শতাংশ।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে