ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

মার্জিন লোনধারীদের বিস্তারিত বিবরণী চেয়ে নোটিশ জারি

২০২৬ মার্চ ০৪ ১২:২৪:২১
মার্জিন লোনধারীদের বিস্তারিত বিবরণী চেয়ে নোটিশ জারি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারেবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি চলতি বছরের চূড়ান্ত ডিভিডেন্ডের জন্য মার্জিন ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের তালিকা চেয়েছে। সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপোজিটরি পার্টিসিপেন্টস (ডিপি)-দের কাছে এই তথ্য চেয়ে অনুরোধ জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, যেসব বিনিয়োগকারী মার্জিন ঋণের মাধ্যমে শেয়ার কিনে ২০২৫ সালের চূড়ান্ত লভ্যাংশের জন্য যোগ্য হয়েছেন, তাদের বিস্তারিত বিবরণ আগামী ১১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। তথ্য জমা দেওয়ার সময়সীমা হিসাব করে ব্রোকারেজ হাউস ও ডিপিদের বুধবারের মধ্যেই তথ্য সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।

আগামীকালের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে হার্ড কপি ও সফট কপি—দুই মাধ্যমেই তথ্য সরবরাহ করতে হবে। সফট কপি পাঠানোর জন্য নির্ধারিত ইমেইল ঠিকানা হলো [email protected]

জমা দেওয়া বিবরণীতে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, ইমেইল ঠিকানা, ক্লায়েন্টভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ ও সংশ্লিষ্ট যোগাযোগ ব্যক্তির নামসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।

প্রসঙ্গত, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২০২৫ সালের চূড়ান্ত ডিভিডেন্ড প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ৪ মার্চ ২০২৬। ওই দিন যেসব শেয়ারহোল্ডার কোম্পানির শেয়ার রেজিস্টারে অন্তর্ভুক্ত ছিলেন, তারাই ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে