ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন

২০২৬ মার্চ ০৪ ১১:৫১:৪৬
সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৪ মার্চ) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬ দশমিক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৮ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪২ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৬ টির, কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টি কোম্পানির শেয়ারদর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে