ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

অবরুদ্ধ করা হলো এনসিপির এমপিকে, জানা গেল কারণ

২০২৬ মার্চ ০৪ ১১:২৫:৩৮
অবরুদ্ধ করা হলো এনসিপির এমপিকে, জানা গেল কারণ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ হওয়ার দুই ঘণ্টা পর আব্দুল্লাহ আল আমিন পুলিশ এমপি আব্দুল্লাহ আল আমিনকে উদ্ধার করেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেটে একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে নিরাপদে বের করা হয়।

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম-কে ‘ফ্যাসিস্টের দোসর’ বলার অভিযোগে ক্ষিপ্ত হয়ে যান উপস্থিত পোশাক কারখানার ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা এমপিকে ঘেরাও করে বিক্ষোভ দেখান।

পরে বিকেএমইএ, বিসিক শিল্প মালিক সমিতি এবং নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বের সহযোগিতায় পুলিশ এসে তাকে উদ্ধার করে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, এমপির মন্তব্যের প্রতিবাদে ব্যবসায়ীরা অনুষ্ঠান ত্যাগ করেন। পুলিশ এসে ভাইস প্রেসিডেন্ট ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সহায়তায় এমপি নিরাপদে চলে যান।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে এবং রাত ৮টার দিকে এমপিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে এমপি আল আমিন বলেন, “আমি এ নিয়ে কোনো দুঃখ প্রকাশ করবো না।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে