ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ

২০২৬ মার্চ ০৪ ১১:১৮:২৫
ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও হাসনাত আবদুল্লাহ এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিত হাসনাতের ফেসবুক পেজও ব্যাপক জনপ্রিয়। তার পেজের ফলোয়ার ৪ দশমিক ৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি।

নিজের ভেরিফায়েড পেজে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং মতামত প্রকাশ করেন হাসনাত। এছাড়া ফেসবুক থেকে মোটা অংকের অর্থও আয় করেন তিনি। নিজের পেজের মাধ্যমে আয়ের হিসাবও জানিয়েছেন তিনি।

হাসনাত জানিয়েছেন, একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ পেয়েছে, যা থেকে ৪০ ডলার আয় হয়েছে। সর্বশেষ দুইদিনে তার পেজ থেকে এসেছে ১২০ ডলার। আগের মাসে আয়ের পরিমাণ ছিল ৩,৩৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে