ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

ইরানের হামলা নিয়ে নতুন বার্তা দিল সৌদি আরবের মন্ত্রিসভা

২০২৬ মার্চ ০৪ ১১:০৬:০০
ইরানের হামলা নিয়ে নতুন বার্তা দিল সৌদি আরবের মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরব জানিয়েছে, ইরানের যেকোনো হামলা মোকাবিলা এবং নিজেদের নিরাপত্তা ও নাগরিকদের রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ (SPA) জানিয়েছে, সৌদি মন্ত্রিসভা এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, ইরান থেকে আসা যেকোনো আক্রমণ প্রতিহত করতে এবং মিত্র দেশগুলোকে সব ধরনের সক্ষমতা দিয়ে সহায়তা করতে রিয়াদ প্রস্তুত।

গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে শুরু করার এবং রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর এই কড়া অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (HRANA) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে এক হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশু সংখ্যা ১৮১।

সংস্থাটি আরও জানিয়েছে, আহত বেসামরিক মানুষ সংখ্যা পাঁচ হাজার ৪০২, যার মধ্যে ১০০ শিশু। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকা-তে আঘাত হেনেছে।

এছাড়াও কয়েক শতাধিক মানুষের মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে