ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬
Sharenews24

টানা ৬ দফা বাড়ানোর পর অবশেষে দেশে স্বর্ণের দামে বড় পতন

২০২৬ মার্চ ০৪ ১০:২৬:৪৫
টানা ৬ দফা বাড়ানোর পর অবশেষে দেশে স্বর্ণের দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক : টানা ছয় দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে টানা ছয় দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, যার ফলে বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। সর্বশেষ সিদ্ধান্তে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে