ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

শিশু হত্যাকাণ্ডে ধরা পড়ল মূল আসামি – ঘটনা আরও ভয়ংকর

২০২৬ মার্চ ০৩ ১৯:৩২:২৫
শিশু হত্যাকাণ্ডে ধরা পড়ল মূল আসামি – ঘটনা আরও ভয়ংকর

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছর বয়সী শিশু ইরা হত্যা মামলার মূল আসামি বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

গত শনিবার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকেরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। তারা নিজেদের পরনের কাপড় দিয়ে তার গলার ক্ষত চেপে ধরে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেন এবং পরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল।

পুলিশ জানিয়েছে, শিশুটির বাড়ি কুমিরা এলাকায়। যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে, সেটি তার বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে। এ দূরত্ব বিবেচনায় পুলিশ ধারণা করছে, কেউ তাকে প্রলোভন দেখিয়ে বা কৌশলে সেখানে নিয়ে গেছে।

গ্রেপ্তার হওয়া বাবু শেখকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে