ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

যেভাবে ঈদের ছুটি মিলবে ১০ দিন

২০২৬ মার্চ ০৩ ১৬:০০:৩০
যেভাবে ঈদের ছুটি মিলবে ১০ দিন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। তবে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় এ ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার।

বুধবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে ক্ষেত্রে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত মোট পাঁচ দিন সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।

ঈদের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবস। এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। মাঝের ২৪ ও ২৫ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।এ ছাড়া ১৭ মার্চ (মঙ্গলবার) শবেকদরের ছুটি রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ছুটি এক বা একাধিক দিন বাড়ানোর প্রস্তাব উত্থাপন করা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি দেশে রমজান মাসের চাঁদ দেখা যায় এবং ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়। সেই হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে