ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার 

২০২৬ মার্চ ০৩ ১৫:৫৬:০৯
পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার 

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে সংস্থাটির দুই কমিশনার— মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ—পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে এক কমিশনার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে চেয়ারম্যানসহ দুই কমিশনার নিয়মিত কাজ শুরু করেন। তবে দুপুরের দিকে পুরো কার্যালয়জুড়ে তাদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বেলা আড়াইটার দিকে মোহাম্মদ আবদুল মোমেনকে মন্ত্রিপরিষদ বিভাগে যেতে দেখা যায়। পরে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. আবদুল মোমেনের নেতৃত্বে বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণ করে।

কর্মজীবনে আবদুল মোমেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক, বিআরটিএর চেয়ারম্যান এবং বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুগ্মসচিব থাকা অবস্থায় ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে ২০১৩ সালের ৬ জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে