ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
Sharenews24

ডিভিডেন্ড জটিলতায় সিলকো ফার্মার শেয়ারে নতুন বিধিনিষেধ

২০২৬ মার্চ ০৩ ১৫:৫২:৪৫
ডিভিডেন্ড জটিলতায় সিলকো ফার্মার শেয়ারে নতুন বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালসকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত করা হয়েছে। আজ মঙ্গলবার (০৩ মার্চ, ২০২৬) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড বিতরণ না করায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা অনুযায়ী। কমিশনের ২০ মে ২০২৪ তারিখের নির্দেশনা (নং: BSEC/CMRRCD/2009-193/77)-এর ধারা ১(ই) অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড পরিশোধে ব্যর্থ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে রাখার বিধান রয়েছে।

এদিকে, একই তারিখ থেকে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা (মার্জিন লোন) প্রদান থেকে বিরত থাকার জন্য স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রণীত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫’-এর বিধি ১১(৮) অনুযায়ী এ নির্দেশনা কার্যকর হবে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের ফলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ও লেনদেনে প্রভাব পড়তে পারে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে