ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ইফতার মাহফিলে হঠাৎ অসুস্থ প্রধান বিরোধীদলীয় নেতা

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৯:৪২:২১
ইফতার মাহফিলে হঠাৎ অসুস্থ প্রধান বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমির প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার জন্য যাত্রা শুরু করেছিলেন। তবে পথে হঠাৎ তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। ফলে তিনি প্রোগ্রামে পৌঁছাতে পারেননি। মুসা বলেন, “সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।”

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, “আমরা জামায়াত আমিরের সুস্থতার জন্য দোয়া করি। জাতি আশা করেছিল তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। যেকোনো কারণে তিনি হেরে গিয়ে প্রধান বিরোধীদলীয় নেতা হয়েছেন। ইনশাআল্লাহ, তিনি প্রমাণ করবেন বিরোধীদলীয় নেতার আদর্শ কেমন হওয়া উচিত।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে