ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনা নিয়ে যা বললেন শবনম ফারিয়া

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৮:৪৫:০৩
সোহরাওয়ার্দী উদ্যানের ঘটনা নিয়ে যা বললেন শবনম ফারিয়া

নিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের সময় মারধরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা।

ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিনোদন অঙ্গনের ব্যক্তিরাও। জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের ধরন নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে তিনি লেখেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সন্দেহভাজনদের তল্লাশি বা জিজ্ঞাসাবাদ করা সংশ্লিষ্টদের দায়িত্বের মধ্যেই পড়ে। তবে দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয়ভাবে শারীরিক বা মানসিক হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, “দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন— এটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন?”

অভিনেত্রীর মতে, ক্ষমতার অপব্যবহারই সাধারণ মানুষের মনে অবিশ্বাস তৈরি করে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মান বজায় রাখতে হলে পেশাদার ও মানবিক আচরণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ফারিয়া আরও লেখেন, অকারণে ক্ষমতার অপব্যবহার মানুষের বিশ্বাস নষ্ট করে দেয়। নাগরিক হিসেবে সবাই আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান ও বিশ্বাস করতে চান, তবে সেই বিশ্বাস ধরে রাখতে দায়িত্বশীল আচরণই হওয়া উচিত প্রধান ভিত্তি।

পোস্টের শেষাংশে তিনি নাগরিকদের মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের সম্মান ও মানবিক আচরণ পাওয়ার অধিকারও সমানভাবে নিশ্চিত করতে হবে।

এদিকে, শবনম ফারিয়ার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেছেন যে, পেশাদারিত্ব ও মানবিক আচরণই আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা বাড়াতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে