ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জানা গেলো বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের তারিখ

২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৫:৩১:৫৭
জানা গেলো বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের তারিখ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আজই তফসিল ঘোষণা করবে কমিশন।

বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়, কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরবর্তীতে ঢাকা-১৭ আসনেই নির্বাচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে বগুড়া-৬ আসনটি শূন্য হয়।

অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছিল, কারণ ৩ ফেব্রুয়ারি কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রার্থীর মৃত্যুতে সেই আসনের নির্বাচন স্থগিত হয়।

এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের ৩টি আসন যোগ করে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন এবং বাকি ১টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়লাভ করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে